আইসোলেশনে জিৎ মিমি

আইসোলেশনে জিৎ মিমি

উত্তরদক্ষিণ বিনোদন । ১৮ মার্চ ২০২০ । আপডেট ০৩: ৪০

ওপার বাংলার দুই তারকা শিল্পী জিৎ ও মিমি চক্রবর্তী। করোনা ভাইরাসের সর্তকতা থাকা স্বত্বের সিনেমার প্রয়োজনে লন্ডন গিয়েছিলেন তারা।  আর তাই দেশে ফেরার পর বিমানবন্দরে নেমেই এয়ারপোর্ট কর্তৃপক্ষের করোনা সংক্রান্ত সব ধরনের পরীক্ষার মুখোমুখি হতে হয় তাদেরকে। সব পরীক্ষায় পাশ করেই তাঁরা বিমানবন্দর ছেড়েছেন।

সংবাদমাধ্যমকে উভয়েই জানিয়েছেন, সরকারি নিয়ম মেনে কিছু দিনের জন্য তারা বাড়িতেই ‘সেল্ফ আইসোলেশন’ -এ থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

সকালে ভারতীয় গণমাধ্যমে মিমি বলেন, “দেশের মানুষ আমায় নিয়ে এত চিন্তা করছিলেন যে আমি নিজেই নিজেকে নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিলাম। কিন্তু আমি একদম ঠিক আছি। চিন্তা করার কিছু নেই। কড়া সতর্কতায় নিজেকে মুড়ে ফেলেছিলাম।” শুধু তাই নয়, এই ব্যাপারে সকলেই যাতে সরকারি নিয়মবিধি মেনে চলেন সে কথাও উঠে এল কথোপকথনে। পাশাপাশি সংবাদমাধ্যমের কর্মীদেরকেও সাবধানে থাকার পরামর্শ দিলেন অভিনেত্রী সাংসদ৷

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading