ফরিদপুরে ১০ মণ জাটকা ইলিশ জব্দ

ফরিদপুরে ১০ মণ জাটকা ইলিশ জব্দ

উত্তরদক্ষিণ অনলাইন । ১৮ মার্চ ২০২০ । আপডেট ২০ঃ১৬

ফরিদপুরের ভাঙ্গায় ১০ মণ জাটকা জব্দ করা হয়েছে। আজ বুধবার (১৮ মার্চ) সকালে উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম হাটের মাছের বাজার থেকে অভিযান চালিয়ে এগুলো জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। এসময় পাঁচ জেলেকে আটক করে ৭০ হাজার টাকা জরিমানা করে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

অর্থদণ্ডপ্রাপ্তদের মধ্যে জেলে জগৎ কৃষ্ণ মালোকে ৩০ হাজার, সরোয়ার সর্দারকে ২৫ হাজার, সুব্রত চৌধুরীকে পাঁচ হাজার, সুশান্ত দাসকে পাঁচ হাজার ও আমির হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক আল-আমীন জানান, অভিযানে জাটকাসহ আটক পাঁচ জেলেকে অবৈধভাবে জাটকা বিক্রির অপরাধে মৎস আইনে এ জরিমানা করা হয়েছে। তিনি আরো বলেন, জব্দ মাছ এতিমখানা, মাদ্রাসায় ও গরিব অসহায় পরিবারের মাঝে বিরতণ করে দেয়া হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading