টাঙ্গাইলের ২০১ গম্বুজ মসজিদে জুমার নামাজ স্থগিত

টাঙ্গাইলের ২০১ গম্বুজ মসজিদে জুমার নামাজ স্থগিত

উত্তরদক্ষিণ অনলাইন । ১৯ মার্চ ২০২০ । আপডেট ১৪ঃ২৯

করোনাভাইরাস মোকাবেলা ও সংক্রমণ আতঙ্কে টাঙ্গাইলের গোপালপুরের ২০১ গম্বুজ মসজিদে শুক্রবারের জুমার নামাজ স্থগিত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) মসজিদটির প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম এ স্থগিতাদেশের সিদ্ধান্ত নেন।

তিনি বলেন, বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে বাংলাদেশে এ রোগ শনাক্ত হয়েছে। তাই গোপালপুরের ২০১ গম্বুজ মসজিদে আগত হাজার হাজার দর্শনার্থীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য এ মসজিদে সাময়িকভাবে জুমার নামাজ স্থগিত করা হয়েছে।

এছাড়া, সরকারও করোনাভাইরাস প্রতিরোধে ব‌্যাপক প্রচেষ্টা হতে নিয়েছে। দর্শনার্থী ও মুসুল্লিদের সাময়িক এ অসুবিধার জন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন। সেই সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী সিদ্ধান্ত জানানোর আশ্বাস দেন তিনি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading