গুজবে উধাও থানকুনি পাতা

গুজবে উধাও থানকুনি পাতা

উত্তরদক্ষিণ অনলাইন । ১৯ মার্চ ২০২০ । আপডেট ১৪ঃ৩১

থানকুনির তিনটি পাতা খেলে করোনাভাইরাস প্রতিহত করা যাবে এমন গুজবে এখন সাতক্ষীরার বাজার থেকে উধাও হয়ে গেছে থানকুনি পাতা। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১০টায় বাজারে গিয়ে কোথাও থানকুনির পাতা দেখা যায়নি। সাতক্ষীরা বড় বাজারের কাঁচামাল ব্যবসায়ী আমীর হোসেন বলেন, থানকুনি পাতা খেলে করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা নেই বলে অনেক মানুষ থানকুনি পাতা কিনে নিয়ে গেছেন। বাজারে এখন কোথাও থানকুনি পাতা নেই। বাজারে এক গুচ্ছ থানকুনি পাতা ১৫-২০ টাকায় সাধারণত বিক্রি হয়। তবে এখন আর মিলছে না।

গুজব রটেছে সূর্য ওঠার আগে থানকুনির তিনটা পাতা খেলে করোনা হবে না। এক হুজুর স্বপ্নে পেয়েছেন এই ওষুধ। সাতক্ষীরার গ্রামাঞ্চলে এই গুজবে ভোর রাতে মাঠ থেকে থানকুনি পাতা খুঁজে পরিবারের সদস্যদের খাওয়ানো হয়েছে। তবে সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত জানান, থানকুনি পাতা খেলে করোনা হবে না এটা নিছক গুজব।

তিনি বলেন, বিভিন্ন দেশ থেকে বাড়িতে আসা ৮৭ জনকে আমরা হোম কোয়ারেন্টাইনে রেখেছি। সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, ক্রেতাদের প্রয়োজনের অতিরিক্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্য না কেনার আহ্বান জানাচ্ছি। অতিরিক্ত দ্রব্য কিনলে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। এতে মূল্যবৃদ্ধিও দেখা দেবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading