খুলনা প্রেস ক্লাবের সভাপতি সরোয়ার, সম্পাদক তরিকুল

খুলনা প্রেস ক্লাবের সভাপতি সরোয়ার, সম্পাদক তরিকুল

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, আপডেট ১৬:৩২

সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে খুলনা প্রেস ক্লাবের বার্ষিক নির্বাচন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মোস্তফা সরোয়ার সভাপতি ও মো. তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) প্রেস ক্লাবের আলহাজ্ব লিয়াকত আলী মিলনায়তনে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হয়। ১৭২ জন ভোটারের মধ্যে ১৬৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান জেলা প্রশাসকের কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) আরিফুল ইসলাম এ তথ্য জানান।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচনে সভাপতি পদে মোস্তফা সরোয়ার ১১৩ ভোট পেয়ে এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক সময়ের খবরের সম্পাদক ও প্রকাশক তরিকুল ইসলাম ৯৪ ভোটে পেয়ে নির্বাচিত হয়েছেন। কোষাধক্ষ পদে বিমল সাহা ১০৩ ভোটে পেয়ে নির্বাচিত হয়েছেন।

এছাড়া সহ-সভাপতি পদে সোহরাব হোসেন ১১৯ ভোট, জাহিদুল ইসলাম ১০৫ ভোট ও কাজী শামীম আহমেদ ৯৬ ভোট ভোটে পেয়ে নির্বাচিত হয়েছেন। যুগ্ম-সম্পাদক পদে বেলাল হোসেন সজল পেয়েছেন ৯৬ ভোট এবং পাঠাগার ও তথ্য বিষয়ক সম্পাদক পদে বশির হোসেন সর্বোচ্চ ১২৬ ভোটে পেয়ে নির্বাচিত হয়েছেন

নির্বাহী সদস্য পদে মাকসুদুর রহমান ১০৭ ভোট, কাজী মোতাহার রহমান ৮৮ ভোট, মহেন্দ্র নাথ সেন ৮৬ ভোট, মো. আনিস উদ্দিন ৮৩ ভোট, সোহেল মাহমুদ ৮৩ ভোট ও কে এম জিয়াউস সাদাত ৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোহাম্মদ মিলন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) আরিফুল ইসলাম এবং সদস্য খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মেহেদী হাসান।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading