আইসোলেশনে সৃজিত!

আইসোলেশনে সৃজিত!

উত্তরদক্ষিণ বিনোদন । ১৯ মার্চ ২০২০ । আপডেট ১২: ০৫

সারাবিশ্বে করোনাভাইরাস মহামারী আকার ধারণ করেছে।  এতে আক্রান্ত হলে কিংবা চিকিৎসাধিন অবস্থায় থাকলে একজন ব্যক্তিকে আইসোলেশনে রাখা হয়। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত করোনা আক্রান্ত ব্যক্তিকে সবার থেকে আলাদা করে রাখাকেই আইসোলেশন বলা হয়। এবার সেই আইসোলেশনে রাখা হল কলকাতার জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জিকে।  তার মানে কি সৃজিত করোনা ভাইরাসে আক্রান্ত!

ইন্ডিয়ান পত্রিকার সৃজিতের আইসোলেশনে যাওয়ার খবর প্রকাশ করলেও সৃজিত বলেছেন অন্যকথা। এই নির্মাতা জানান, করোনা থেকে সাবধানতার জন্যে তার সিনেমার টিম আগামী ১৪ দিন বাড়িতে কোয়ারেন্টাইনে থাকবে।

বিমানবন্দরে নেমেই সৃজিত বলেন, ‘বিমানবন্দরের ফর্মে লিখতে হচ্ছে ফ্লু-এর মতো কোনও লক্ষণ আছে কি না। বিদেশ থেকে যারা ফিরছেন তাদের জন্যে আলাদা গেট করা হয়েছে। আফ্রিকাতে করোনা নেই বলে রাজারহাটে কোয়ারেন্টাইনে যাওয়া প্রয়োজন পড়েনি। তবে সাবধানতার জন্যে সিনেমা টিম আগামী ১৪ দিন বাড়িতেই কোয়ারেন্টাইনে থাকবে।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading