করোনা ভাইরাস: নাটকের শুটিং বন্ধ ঘোষণা
উত্তরদক্ষিণ বিনোদন । ১৯ মার্চ ২০২০ । আপডেট ১: ২৫
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে মহামারী করোনা ভাইরাস। ইতমধ্যেই এ রোগে আক্রান্ত হয়ে বাংলাদেশে মৃত্যুবরণ করেছেন এক বৃদ্ধ। চিকিৎসাধীন অবস্থায় আছেন বেশ কয়েকজন। বাংলাদেশে এ প্রকোপ বৃদ্ধি পাওয়ার আগেই বন্ধ হয়ে গেছে সব শিক্ষা-প্রতিষ্ঠান। আগামী ৩১ মার্চ পর্যন্ত সব শিক্ষাক্রম বন্ধ। সেই সঙ্গে একাত্বতা প্রকাশ করেছেন টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ডিরেক্টর গিল্ড, অভিনয় শিল্পী সংঘের প্রতিনিধিরা।
করোনাভাইরাস সংক্রমণ রোধে আগামী ৩১ মার্চ পর্যন্ত সব ধরনের টিভি নাটকের শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল (১৮ মার্চ) রাতে এ সিদ্ধান্ত নেয় তারা। এসময় উপস্থিত ছিলেন সাজু মুনতাসির, ইরেশ যাকের, এস এ হক অলিকসহ আরও অনেকে।
এর আগে ১৮ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত দেশের সব সিনেমা হল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট সংগঠনগুলো।

