পিছিয়ে গেল রিচার বিয়ে!

পিছিয়ে গেল রিচার বিয়ে!

উত্তরদক্ষিণ বিনোদন । ১৯ মার্চ ২০২০ । আপডেট ০3: 00

আগামী মাসে বিয়ের পিঁড়িতে বসতে চলেছিলেন বলিউডের আলোচিত জুটি রিচা চাড্ডা ও আলী ফজল। তবে করোনা ভাইরাসের কারণে বর্তমানে বিশ্বের যে অবস্থা, তা দেখে সিদ্ধান্ত বদলেছেন এ জুটি। পিছিয়ে দিয়েছেন বিয়ের তারিখ। 

এক বিবৃতিতে তাদের মুখপাত্র বলেন, ‘বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারি আকার ধারণ করায় সার্বিক পরিস্থিতির ব্যাপক পরিবর্তন হয়েছে। এই অবস্থায় আলী ফজল ও রিচা চাড্ডা তাদের বিয়ের অনুষ্ঠান স্থগিত করেছেন, যা ২০২০ সালের শেষ দিকে অনুষ্ঠিত হবে। তারা সবার সুস্থতা কামনা করেছেন এবং নিরাপদে থাকার অনুরোধ জানিয়েছেন। তাদের বন্ধু, পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের কোনো ক্ষতি হোক এই জুটি তা চাইছেন না।’  সূত্র: জিনিউজ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading