ঝিনাইদহের তিন চাল ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

ঝিনাইদহের  তিন চাল ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

উত্তরদক্ষিণ অনলাইন । ১৯ মার্চ ২০২০ । আপডেট ১৮ঃ১৮

ঝিনাইদহের কালীগঞ্জে চালের বাজারে মূল্য তালিকায় না ঝুলানোর অপরাধে তিন চাল ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে কালীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুপালী সরকার এ দÐাদেশ প্রদান করেন।

এ সময় মৈত্রেয় ভান্ডার ও ত্রয়ী রাইচ মিলকে ২০ হাজার, সিকদার ট্রেডার্সকে ৫ হাজার ও হাজী রফি উদ্দিন এন্ড সন্সকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার ভ‚মি ভ‚পালী সরকার বলেন, প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং করা হয়। এরই ধারাবাহিকতায় বিভিন্ন চালের দোকানে অভিযান চালানো হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানে চালের মূল্য তালিকা না থাকার অপরাধে তিন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading