ঝিনাইদহে করোনা প্রতিরোধে মাস্ক , সাবান ও লিফলেট বিতরণ

ঝিনাইদহে করোনা প্রতিরোধে মাস্ক , সাবান ও লিফলেট বিতরণ

উত্তরদক্ষিণ অনলাইন । ১৯ মার্চ ২০২০ । আপডেট ১৮ঃ৩১

ঝিনাইদহে করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক, সাবান ও লিফলেট বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে সদর পৌরসভার আয়োজনে শহরের পায়রা চত্বর, পোস্ট অফিস মোড়সহ বিভিন্ন জায়গায় মাস্ক, সাবান ও লিফলেট বিতরণ করা হয়। সেসময় তারা পথচারী, দোকানী, চালক, শ্রমিক ও সাধারন মানুষের হাতে মাস্ক,সাবান ও লিফলেট তুলে দেন।

এসময় সদর পৌরসভার মেয়র ও আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইদুল করিম মিন্টু, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাসুদ আহমেদ সঞ্জু, জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক, সাবান ও লিফলেট বিতরণের পাশাপাশি সকলকে সচেতন হওয়ার আহবান জানান।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading