ডেটল সাবান বিতরণ

ডেটল সাবান বিতরণ

উত্তরদক্ষিণ অনলাইন । ২০ মার্চ ২০২০ । আপডেট ১৬ঃ০৫

করোনাভাইরাস মোকাবিলায় বাগেরহাট ও কচুয়া উপজেলার সব ইউনিয়নে ডেটল সাবান বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার (২০ মার্চ) বাগেরহাট-২ আসনের স্থানীয় সংসদ সদস্য শেখ তন্ময়ের উদ্যোগে সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের হাতে সাবান তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আকতারুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক এম এ মতিন, সালাউদ্দিন হায়দার সুমন, আওয়ামী লীগ নেতা শেখ ফিরোজুল ইসলাম, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম, সদরের খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির ফহম উদ্দিন, বারুইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোয়ার মোড়ল, কাড়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিতুল ইসলাম পল্টন, রাখালগাছি ইউপি চেয়ারম্যান আবু শামীম আসনু, যুবলীগ নেতা মীর জায়েসী আশরাফ জেমস, সোহাগ হাওলাদার প্রমুখ।

বাগেরহাট ও কচুয়া উপজেলার ১৭টি ইউনিয়নের প্রত্যেক ইউনিয়ন পরিষদের চেয়াম্যানদের হাতে দুই বাক্স করে সাবান দেওয়া হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading