করোনা ভাইরাস: মিথিলার পরামর্শ

করোনা ভাইরাস:  মিথিলার  পরামর্শ

উত্তরদক্ষিণ বিনোদন । ২০ মার্চ ২০২০ । আপডেট ০১: ৪০

করোনা ভাইরাসের আতঙ্কে কাঁপছে পুরোবিশ্ব। এই ভাইরাসের কারণে প্রায় অচল দেশ। মরণব্যাধী এই ভাইরাস থেকে রক্ষা পেতে তিনটি পরামর্শ মেনে চলার আহ্বান জানিয়েছেন মডেল-অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা।

গতকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) মধ্যরাতে ফেসবুকে এক ভিডিও বার্তায় এসব পরামর্শ দেন দর্শকপ্রিয় এই অভিনেত্রী। সেখানে মিথিলা বলেন, পৃথিবীর বিভিন্ন দেশের মতো ছড়িয়ে পড়েছে কোভিড-১৯। এই করোনা আতঙ্ক থেকে বাঁচার একমাত্র উপায় হলো- নিজেদের সচেতনতা। আমাদেরকে সহজ তিনটি বিষয় মেনে চলতে হবে, তাহলে এর সংক্রমণ রোধ করা সম্ভব।

মিথিলার পরামর্শ তিনটি হলো- প্রথমত. সামাজিক দূরত্ব বজায় রাখা। অনেকে বাড়ি থেকে কাজ করছি। স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ। এই অবস্থায় জনসমাগম এড়িয়ে চলতে পারলে নিজেদের রক্ষা করতে পারব।

দুই. পার্সনাল হাইজিন মেইটেইন করা। অর্থাৎ পরিচ্ছন্নতা বজায় রাখা। বারবার সাবান দিয়ে হাত ধোয়া। মুখ ঢেকে হাঁচি-কাশি দেওয়া।

তিন. পরিবারের কেউ যদি বিদেশফেরত হয় কিংবা নিজেই যদি বিদেশ থেকে এসে থাকেন, তাহলে অবশ্যই নিজেকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে রাখুন। যদি বিদেশফেরত নাও হন কিন্তু জ্বর, সর্দির উপসর্গ দেখা যায় তাহলেও নিজেকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকুন। এই তিনটি বিষয় মেনে চললে নিজেকে, পরিবারকে, দেশকে, পৃথিবীকে করোনা প্রকোপ থেকে বাঁচানো সম্ভব।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading