করোনা সচেতনতায় মিলার পালা গান

করোনা সচেতনতায় মিলার পালা গান

উত্তরদক্ষিণ বিনোদন । ২২ মার্চ ২০২০ । আপডেট ১১: ১০

সারাবিশ্বের মানুষের মনে এখন আতঙ্ক বিরাজ করছে। আর সেই আতঙ্কের নাম করোনাভাইরাস। এই সংক্রমণ থেকে জনগণকে সচেতন করতে বিভিন্ন পদ্ধিতি অবলম্বন করছে সরকার। এবার করোনা সচেতনতায় পালা গান নিয়ে হাজির হলেন একসময়ের পপ তারকা মিলা।


শোনেন শোনেন প্রতিবেশী, শোনেন দিয়া মন/ করোনা ভাইরাস আতঙ্ক,বাড়ছে সারাক্ষণ। সচেতন না হইলে, বিপদ আসন্ন/অবহেলা করলে হবে,জীবন বিপন্ন। হাত মেলানো কোলাকুলি, বন্ধ করা চাই/ বারেবারে হাত ধোয়ার, বিকল্প তো নাই। যত্র তত্র থুথু ফেলা, পরিহার করুন/ গণপরিবহনের ক্ষেত্রে, সাবধানে চলুন। সংবাদপত্র টাকা-পয়সা, জীবাণু বাহক/ সংক্রমিত নারী পুরুষ, ঝুঁকি মারাত্মক। আসুন সবাই মিলেমিশে, হবো সচেতন/ করোনা ভাইরাস সঙ্কট, হবে নিরসন …/ এমন কথার গান নিয়েই হাজির হয়েছেন গায়িকা মিলা।


এ প্রসঙ্গে মিলা জানান, আমার প্রিয় বাংলাদেশ ও আমার ভক্তদের উদ্দেশ্যে সুস্থ ও স্বাস্থ্য সচেতন থাকার আহবান জানিয়ে একজন বাংলাদেশের সংগীতশিল্পী ও নাগরিক হিসেবে দায়িত্ব পালন করবার ক্ষুদ্র চেষ্টা করলাম। শুধু আশা করবো আমাদের দেশবাসী ও আমার ভক্তরা যাতে গানের কথাগুলো মেনে চলে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading