সত্যি হলো গুঞ্জন, করোনায় আক্রান্ত দিবালা

সত্যি হলো গুঞ্জন, করোনায় আক্রান্ত দিবালা

উত্তরদক্ষিণ । ২২ মার্চ ২০২০ । আপডেট ১২: ১০

কিছুদিন আগেই শোনা যায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জুভেন্টাসের বড় তারকা পাওলো দিবালা। তবে সেসময় এর সত্যতা প্রকাশ করেননি  জুভেন্টাস। অবশেষে সত্যি হলো গুঞ্জন।  আর এ সত্য প্রকাশ করেছেন দিবালা নিজেই। 

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দিবালা ও তার প্রেমিকা ওরিয়ানা। তিনি আর্জেন্টিনার নন্দিত অভিনেত্রী, মডেল ও সংগীতশিল্পী। গতকাল (২১ মার্চ) এ তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন তিনি।

ফেসবুকে এক পোস্টের মাধ্যমে দিবালা বলেন, ‘সবাইকে জানাতে চাই যে আমরা কোভিড-১৯ পরীক্ষার ফলাফল হাতে পেয়েছি এবং ওরিয়ানা ও আমার ফল পজিটিভ এসেছে। সৌভাগ্যবশত দুজনেই ঠিকঠাক আছি। মেসেজ পাঠিয়ে আমাদের খোঁজখবর নেয়ায় ধন্যবাদ সবাইকে।’

জুভেন্টাস ও ইতালিয়ান লিগের প্রথম খেলোয়াড় হিসেবে করোনাভাইরাসে আক্রান্ত হন ডিফেন্ডার দানিয়েল রুগানি। তখন থেকেই আশঙ্কা ছিল, দলটির আরও খেলোয়াড় আক্রান্ত হয়ে থাকতে পারেন। তাই দলের সবাইকে আলাদা করে রাখার জন্য আইন অনুসারে প্রক্রিয়া শুরু করে জুভেন্টাস। স্বেচ্ছায় কোয়ারেন্টিনে আছেন সব খেলোয়াড়। খেলোয়াড়, ম্যানেজার, অন্যান্য স্টাফসহ মোট ১২১ জনকে আইসোলেশনে পাঠিয়েছে ইতালিয়ান ক্লাবটি। এরপরও মিলছে দুসংবাদ। ব্লেইস মাতুইদির পর করোনায় আক্রান্ত হলেন দিবালা। অর্থাৎ তুরিনের ক্লাবটির মোট তিন খেলোয়াড়ের শরীরে প্রাণঘাতী এ ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading