সাহায্যের হাত বাড়িয়ে দিলেন রিয়ান্না

সাহায্যের হাত বাড়িয়ে দিলেন রিয়ান্না

উত্তরদক্ষিণ । ২২ মার্চ ২০২০ । আপডেট ১৩: ১০

সারাবিশ্বে মহামারী আকার ধারণ করেছে করোনাভাইরাস। বিশ্বের ১৮৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা দুই লাখ ৭৬ হাজার ৭ জন। এর মধ্যে মৃতের সংখ্যা ১১ হাজার ৪০১।


এই পরিস্থিতি মোকাবেলায় ৫ মিলিয়ন মার্কিন ডলার সাহায্যের ঘোষণা দিয়েছে পপ তারকা রিয়ান্নার দাতব্য সংস্থা ক্লারা লিওনেল ফাউন্ডেশন।

সংস্থাটির ওয়েবসাইটে জানানো হয়েছে, ডিরেক্ট রিলিফ, ফিডিং আমেরিকা, বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে কোভিড-১৯ আক্রান্ত পরিবারেরা এই অর্থ পাবে। এছাড়া যুক্তরাষ্ট্র, ক্যারিবিয়ান ও আফ্রিকা অঞ্চলে করোনা মোকাবেলায় প্রয়োজনীয় যন্ত্রপাতি, স্বাস্থ্য প্রশিক্ষণ, খাদ্য ব্যাংক, ইনটেনসিভ কেয়ার ইউনিট, ভ্যাকসিন তৈরি ও অন্যান্য থেরাপির কাজে এই অর্থ ব্যয় হবে।


সংস্থার পক্ষ থেকে বলা হয়, ‘আমরা জানি কোভিড-১৯ প্রতিরোধে সবচেয়ে শক্তিশালী অস্ত্র হচ্ছে সবসময় প্রস্তুত থাকা। এই মহামারিতে যেসব সম্প্রদায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে তাদের সুরক্ষার চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নেই।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading