হিলিতে ফেন্সিডিলসহ গ্রেপ্তার-৬

হিলিতে ফেন্সিডিলসহ গ্রেপ্তার-৬

উত্তরদক্ষিণ অনলাইন । ২২ মার্চ ২০২০ । আপডেট ১৫ঃ৩৫

দিনাজপুরের হিলিতে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৭৫ বোতল ফেন্সিডিলসহ ছয় জন মাদক ব্যবসায়ী ও সেবিকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃত ফেন্সিডিল ব্যবসায়ী হাকিমপুর উপজেলার ধরন্দা ফকিরপাড়া গ্রামের মনতাজ আলীর ছেলে দিনার হোসেন মাসুম। মাদক সেবিরা, উপজেলার মধ্যবাসুদেবপুরের মৃত সেকেন্দার আলী ছেলে সাইফুল ইসলাম (৪০),একই এলাকার মৃত মুক মিয়ার ছেলে রবিউল ইসলাম রবি (৬০), লোহাচড়া গ্রামের খালেকুজ্জামানের ছেলে মাসুম সরকার (৩০), বালুচর এলাকার মৃত হাবিবুল্লাহর ছেলে হাসান আলী (৫২) ও চন্ডিপুর এলাকার আমির হোসেনের ছেলে আনোয়ার হোসেন টিটু (৩৪)।

হাকিমপুর (হিলি) থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক আকন্দ জানান, আজ রবিবার (২২ মার্চ) সকাল পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে উপজেলায় বিভিন্ন এলাকায় মাদক বিরোধী পৃথক পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযান চালিয়ে ৭৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী ও সেবিদের গ্রেপ্তার করা হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading