হ্যান্ড ওয়াশ তৈরির কৌশল শিখালেন বাঁধন
উত্তরদক্ষিণ । ২২ মার্চ ২০২০ । আপডেট ১৩.৪০
সারাবিশ্বের ছড়িয়ে পেড়েছে মহামারী করোনা ভাইরাস। যার প্রভাব পড়েছে বাংলাদেশেও। এরইমধ্যে এর ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলাদেশের ২ জন মানুষ। আর আক্রান্তের সংখ্যা ২৪। করোনাভাইরাস সংক্রমণ রোধে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত পরিষ্কার করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আর তাই স্বল্প খরচে হ্যান্ড ওয়াশ তৈরির একটি ভিডিও শেয়ার করলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন।
ভিডিওটিতে মাত্র ৫ টাকায় বাসায় বসেই হ্যান্ড ওয়াশ তৈরির কৌশল দেখিয়েছেন তিনি। এ অভিনেত্রীকে এটা তৈরির পুরো প্রক্রিয়া শিখিয়েছেন তার বন্ধু নুহু আমিন। তিনি আইসিডিডিআরবি-তে অ্যাসিস্ট্যান্ট সায়েন্টিস্ট হিসেবে কর্মরত রয়েছেন। পাশাপাশি সবাইকে সচেতন হওয়ারও পরামর্শ দেন।

