হাত ধোয়ার পদ্ধতি শেখালেন নাদিয়া
উত্তরদক্ষিণ । ২২ মার্চ ২০২০ । আপডেট ১৪. ৩০
সারাবিশ্বের ছড়িয়ে পেড়েছে মহামারী করোনা ভাইরাস। এই রোগে দেশে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৪ জন। মারা গেছেন ২ জন। এই সংক্রমণ রোধে বার বার হাত ধোয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এবার অভিনেত্রী ও নৃত্যশিল্পী নাদিয়া আহমেদ ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে সবাইকে হাত ধোয়ার পদ্ধতি শেখালেন।
ভিডিওবার্তায় নাদিয়া বলেন, আপনারা অনেকেই জানেন কীভাবে হাত ধুতে হয়। তারপরেও আমি আপনাদেরকে দেখাবো কীভাবে হাত ধুতে হয়। অনেকেই দ্রুত হাত ধুয়ে ফেলেন। সেক্ষেত্রে ভাইরাস যাবে না। জীবাণু থেকে যাওয়ার সম্ভাবনা থাকবে…
এরপর নাদিয়া নিজেই সাবানপানি দিয়ে হাত পরিষ্কার করে দর্শকদের দেখান। তার এই উদ্যোগকে অনেকে স্বাগত জানান। ভিডিওর কমেন্ট বক্সে প্রচুর প্রশংসা পেয়েছেন তিনি।

