কোয়ারেন্টিনে শাবানা আজমি

কোয়ারেন্টিনে শাবানা আজমি

উত্তরদক্ষিণ । ২২ মার্চ ২০২০ । আপডেট ১৫. ০৩

সারা বিশ্বের ন্যায় করোনা ভাইরাস ছড়িয়ে পরেছে ইন্ডিয়াতেও।  আর তাই তো হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট থেকে দেশে ফিরে স্বেচ্ছায় কোয়ারেন্টিনে গেলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শাবানা আজমি। গত ১৯ মার্চ টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

টুইটে শাবানা লেখেন, ১৫ তারিখ সকালে বুদাপেস্ট থেকে দেশে ফিরেছি আমি। নিয়ম মেনে স্বেচ্ছায় আইসোলেশনে রয়েছি। এ নিয়ম অব্যাহত রাখবো আগামী ৩০ মার্চ পর্যন্ত।

খ্যাতনামা হলিউড পরিচালক স্টিফেন স্পিলবার্গের একটি সিনেমার শুটিংয়ের জন্যই বুদাপেস্ট গিয়েছিলেন অভিনেত্রী। তাই কোনোরকম ঝুঁকি না নিয়ে আপাতত গৃহবন্দি থাকতে চান তিনি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading