বলিউড তারকাদের হাতে তালি

বলিউড তারকাদের হাতে তালি

উত্তরদক্ষিণ বিনোদন । ২৩ মার্চ ২০২০ । আপডেট ১২. ৪৮

সারাবিশ্বের ছড়িয়ে পেড়েছে প্রাণঘাতী কোভিড-১৯ করোনা ভাইরাস।  বিশ্বের ১৮৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা দুই লাখ ৭৬ হাজার ৭ জন। এর মধ্যে মৃতের সংখ্যা ১১ হাজার ৪০১ (আরও বাড়তে পারে)। তবে জীবনের ঝুঁকি নিয়েও এখনও সেবা দিয়ে যাচ্ছে বিভিন্ন হাসপাতালের নার্স-ডাক্তাররা।  আর তাই তাদের ধন্যবাদ জানাতে গতকাল (২২ মার্চ) বিকাল ৫ টায় ইন্ডিয়াতে এক যোগ হাতেতালি দেন ইন্ডিয়ার বড় বড় সেলিব্রেটিরা। 

কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন, তার ছেলে অভিষেক বচ্চন, পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চন, নাতনি আরাধ্য বচ্চন জুহুর বাংলোর বারান্দায় এসে হাততালি দিয়েছেন।

তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন বাদ যাননি। দীপিকা তো ইনস্টাগ্রামে লাইভে ছিলেন। তখন তার ঘরে স্পিকারে বাজছিল এ.আর. রাহমানের ‘বন্দে মাতরম’। রণবীর তখন ড্রাম বাজান। দীপিকার ছবি শেয়ার দিয়ে তিনি লিখেছেন, ‘আমাদের হিরোদের ধন্যবাদ জানাই।’

অভিনেতা অক্ষয় কুমার ও হৃতিক রোশন একসঙ্গে দাঁড়িয়ে বাসনে চামচ দিয়ে ঘণ্টা বাজিয়েছেন। তাদের সঙ্গে ছিলেন নির্মাতা সাজিদ নাদিয়াড়ওয়ালা।

সামাজিক যোগাযোগমাধ্যমে যারা কৃতজ্ঞতা জানিয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য- তারকা দম্পতি বিপাশা বসু ও করণ সিং গ্রোভার, নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদি, অভিনেতা অনিল কাপুর, বরুণ ধাওয়ান, কার্তিক আরিয়ান, আয়ুষ্মান খুরানা, ভিকি কৌশল, ঈশান খাত্তার, ববি দেওল, রণদীপ হুদা, বিবেক ওবেরয়, আর মাধবন, পুলকিত সম্রাট, রণবীর শোরে, শক্তি কাপুর, অভিনেত্রী কঙ্গনা রনৌত, ক্যাটরিনা কাইফ, সোনম কাপুর, সোনাক্ষী সিনহা, শ্রদ্ধা কাপুর, জানভি কাপুর, কৃতি স্যানন, ভূমি পেডনেকর, ওয়ারিনা হুসেন, শিল্পা শেঠি, কারিশমা কাপুর, সুস্মিতা সেন, দিয়া মির্জা, হেমা মালিনী, নির্মাতা করণ জোহর, রোহিত শেঠি, ডেভিড ধাওয়ান। ড্রাম বাজিয়েছেন কমেডিয়ান কপিল শর্মা ও মিকা সিং।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading