নিপুণের প্রশংসণীয় উদ্যোগ
উত্তরদক্ষিণ বিনোদন । ২৩ মার্চ ২০২০ । আপডেট ১৫. ২০
সারাদেশে ছড়িয়ে পড়েছে করোনা আতঙ্ক। ইতমধ্যেই এই ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মারা গেছে ২ জন । সরকারের নির্দেশ অনুযায়ী, আগামী ২৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের কাঁচাবাজার, ওষুধ, সুপারশপ ও নিত্যপণ্যের দোকান ছাড়া সব ধরনের দোকান-মার্কেট বন্ধে থাকবে। সেই নির্দেশ ২ দিন আগেই পালন করলেন চিত্রনায়িকা নিপুণ।
নায়িকার পাশাপাশি যিনি একজন ব্যবসায়। নিজের ব্যবসাপ্রতিষ্ঠান ‘টিউলিপ নেইলস অ্যান্ড স্পা’এর ২৫ জন কর্মীকে অগ্রিম বেতন দিয়ে ছুটি দিয়ে দিয়েছেন এ নায়িকা।
এ প্রসঙ্গে নিপুণ বলেন, করোনার কারণে পৃথিবী থেমে আছে। বাংলাদেশেও এখন একইও অবস্থা বিরাজ করছে। এই সময়টুকু ঘরের ভেতরে থাকা খুব জরুরি। তাই আমার স্পা সেন্টারটি বন্ধ ঘোষণা করেছি। পাশাপাশি কর্মীদের কিছু বেতনও দিয়েছি। এমনকি আশেপাশে কিছু দরিদ্র মানুষদেরও সহযোগিতা করেছি। আপনারাও সচেতন হোন। ঘর থেকে বের হবেন না।

