প্রিয় শিক্ষক বি কে জাহাঙ্গীর আর নেই
উত্তরদক্ষিণ । ২৩ মার্চ ২০২০ । আপডেট ১৬. ৩০
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের সাবেক শিক্ষক, শিল্প-সাহিত্য সমালোচক অধ্যাপক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বার্ধক্যজনিত কারণে আজ (২৩ মার্চ) দুপুর একটায় তিনি মারা যান। চাঁদপুরের তার গ্রামের বাড়িতে তাকে দাফন করা হবে।
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর ১৯৩৬ সালের ৯ জানুয়ারি চাঁদপুর জেলার কচুয়ায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আশেক আলী খান এবং মায়ের নাম সুলতানা বেগম। তিনি ১৯৫০ সালে ঢাকা সরকারি মুসলিম হাইস্কুল থেকে মাধ্যমিক এবং ১৯৫২ সালে ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে ১৯৫৫ সালে স্নাতক এবং ১৯৫৬ সালে স্নাতকোত্তর সম্মান অর্জন করেন। ১৯৭৪ সালে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর ছোটগল্পে অবদানের জন্য ১৯৬৯ সালে বাংলা অ্যাকাডেমি পুরস্কার এবং শিক্ষা ও গবেষণায় অবদানের জন্য ২০০৯ সালে একুশে পদকে ভূষিত হন।
বিশিষ্ট শিক্ষাবিদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

