দীর্ঘ ২২ বছর পর চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী
উত্তরদক্ষিণ। রবিবার (০৩ মে) ২০২৬, আপডেট ২৩:৫৫
দীর্ঘ ২২ দশক পর আগামী ১৬ মে চাঁদপুরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। খাল খনন, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আলাদাভাবে চাঁদপুর মেডিকেল কলেজ ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন, সমাবেশ, ফ্যামিলি কার্ড বিতরণ এবং সবশেষে বিএনপি আয়োজিত জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।
রোববার (৩ মে) রাতে এমন তথ্য নিশ্চিত করেছেন, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য, বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক একইসঙ্গে জেলা কমিটির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর আগমনকে কেন্দ্র করে এরইমধ্যে দলের স্থানীয় পর্যায়ের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছেন। সর্বশেষ রোববার বিকেলে জেলা কার্যালয়ে আরেকটি সভা করেন তিনি। সেখানে দলের বিভিন্ন উপজেলা ও পৌরসভা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যাদের গুরুত্বপূর্ণ বেশ কিছু নির্দেশনা দেন শেখ ফরিদ আহমেদ মানিক। প্রধানমন্ত্রীর আগমনে চাঁদপুরবাসী প্রমাণ করতে পারে। বিএনপির ঘাঁটি, চাঁদপুরের মাটি।
শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, সড়ক, রেল ও নৌপথ সুবিধা থাকায় চাঁদপুরে একটি রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড ) স্থাপনের জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানানো হবে। তার সঙ্গে প্রধানমন্ত্রীর কাছে আরও কিছু পরিকল্পনার কথাও তুলে ধরবেন তিনি।
এ দিকে, বিএনপি এবং সরকারি প্রশাসন সূত্র জানিয়েছে, ১৬ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুরে আগমনকে ঘিরে এরইমধ্যে ব্যাপক প্রস্তুতি নেয়া শুরু হয়েছে।
ইউডি/এবি

