শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি
উত্তরদক্ষিণ। রবিবার (০৩ মে) ২০২৬, আপডেট ২২:৫০
প্রধানমন্ত্রী ও স্পিকারের উপস্থিতিতে শপথ নিলেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত ৪৯ জন সংসদ সদস্য।
রবিবার (৩ মে) রাত ৯টায় সংসদ ভবনের শপথকক্ষে এই শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান।
গত ৩০ এপ্রিল নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন সদস্যের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করে। গেজেট অনুযায়ী, রাজনৈতিক দল ও জোটের আসন বণ্টনের ভিত্তিতে এই সদস্যরা নির্বাচিত হয়েছেন। আজকের শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে সংসদীয় কার্যক্রমে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করলেন।
গেজেট অনুযায়ী সংরক্ষিত নারী আসনগুলোয় রাজনৈতিক দল ও জোটের অনুকূলে বণ্টন করা আসনের সরকারি দল বিএনপি ও তাদের জোট থেকে ৩৬ জন, জামায়াতে ইসলামী ও তাদের জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র ১ জন নারী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
ইউডি/এবি

