হলিউড তারকা ক্রিসের স্বাস্থ্য সচেতনতা
উত্তরদক্ষিণ ২৭ মার্চ ২০২০ । ১৫:৩০
‘থর’ খ্যাত হলিউড অভিনেতা ক্রিস হেম্সওয়ার্থ আবারও প্রমাণ করলেন তিনি স্বাস্থ্যের প্রতি কতটুকু যত্নবান। বর্তমান করোনা কবলিত বিশ্ব পরিস্থিতে ঘরে থেকে সুস্থ দেহ-মনের অধিকারী হতে অনুগামী ও ভক্তদের জন্য তার স্বাস্থ্যবিষয়ক অ্যাপ ‘সেন্টার’ ছয় সপ্তাহের জন্য বিনামূল্যে ব্যবহারের সুযোগ করে দিলেন।

ইন্সটাগ্রামে দেওয়া হেম্সওয়ার্থের ভিডিও বার্তা থেকে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট ‘মেন’স হেল্থ’ জানায়, এই অ্যাপে ফ্রি সাইনআপ করা যাবে ৩১ মার্চ পর্যন্ত। শুধু মাত্র নতুন ব্যবহাকারীদের জন্য এই ফ্রি অফার।
ভিডিও বার্তায় হেম্সওয়ার্থ বলেন, “সবার জন্য সুস্থ ও সুখী জীবন গড়ে তুলতে ‘সেন্টার’ গড়ে তোলা হয়েছে। আশা করি, এ উদ্যোগ বর্তমান বিশ্ব স্বাস্থ্যের সন্ধিক্ষণে সবার জন্য উপকার বয়ে আনবে।”
https://www.instagram.com/chrishemsworth/?utm_source=ig_embed
ভিডিও বার্তার পাশাপাশি ইন্সটাগ্রামের পোস্টে ক্রিস লেখেন, “আমার বিশ্বাস সুস্থ ও সুখী জীবনের জন্য চাই ৩টি স্তম্ভ- কর্মচাঞ্চল্য, পুষ্টি এবং সুস্থ মানসিকতা।”
‘সেন্টার’ অ্যাপের মাধ্যমে ক্রিস হেম্সওর্থ ছাড়াও তার নিজস্ব প্রশিক্ষকদের দেওয়া শরীরচর্চা, মানসিক স্বাস্থ্য, পুষ্টি ইত্যাদি বিভিন্ন বিষয় সম্পর্কে জানা যাবে।

