ব্রিটিশ প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত

ব্রিটিশ প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত

উত্তরদক্ষিণ অনলাইন । ২৭ মার্চ ২০২০ । ‌১৭:০০

ব্রিটিশ যুবরাজ চার্লসের পর এবার দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) টুইটারে এক ভিডিও বার্তায় তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন। বরিস জনসন জানিয়েছেন, পরীক্ষায় করোনাভাইরাস ‘পজেটিভ’ আসার পর তিনি নিজেকে আলাদা (আইসোলেশন) রেখেছেন।

রয়টার্সের খবরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় জনসনের মধ্যে ‘মৃদু উপসর্গ’ দেখা দেয়। এরপর পরীক্ষায় তার করোনাভাইরাস ধরা পড়ে। ভিডিও বার্তায় বরিস জনসন বলেন, আমি এখন সেলফ আইসোলেশনে আছি। তবে ভাইরাসের বিরুদ্ধে এ লড়াইয়ে আমি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরকারের কাজের নেতৃত্বে দেব।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading