প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বিজিবি’র অনুদান
উত্তরদক্ষিণ অনলাইন। ৩০ মার্চ ২০২০ । ১৭:০০
দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১২ কোটি ৫২ লাখ টাকার অনুদান দিয়েছে। বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল মো: সাফিনুল ইসলাম রবিবার (২৯ মার্চ) ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদানের এই টাকা প্রদান করেন।
সোমবার (৩০ মার্চ) বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবি’র সকল স্তরের সদস্যদের পক্ষ থেকে ১ দিনের বেতনের সমপরিমাণ ২ কোটি ৫২ লাখ ২ হাজার ৮শ’৩ টাকা এবং বিজিবি’র কল্যাণ তহবিল থেকে ১০ কোটি টাকাসহ সর্বমোট ১২ কোটি ৫২ লাখ ২ হাজার ৮শ’ ৩ টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করা হয়।

