নীলফামারী পুলিশের জীবানু নাশক ছিটানো

নীলফামারী পুলিশের জীবানু নাশক ছিটানো

উত্তরদক্ষিণ অনলাইন। ৩১ মার্চ ২০২০ । ১৭:৫৯

নীলফামারী শহরে জীবানু নাশক ঔষধ মেশানো পানি ছিটানো শুরু করেছে জেলা পুলিশ।সোমবার(৩০ মার্চ)দুপুরের দিকে শহরের চৌরঙ্গী মোড়ে ওই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান(বিপিএম,পিপিএম)।সামাজিক দায়বদ্ধতা থেকে করোনা ভাইরাস প্রতিরোধে পুলিশ সুপারের নেতৃত্বে শহরের পৌর সুপার মার্কেট, কালীবাড়ি মোড়, বড়বাজার, ডালপট্টি, গাছবাড়ি, কেন্দ্রীয় বাস টার্মিনাল,বিভিন্ন দপ্তর ও এলাকাসহ শহরের প্রধান সড়কে জীবানু নাশক ছিটানো হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন)এবিএম আতিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(নীলফামারী সার্কেল)রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) রবিউল ইসলাম, সদর থানার ওসি মমিনুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহমুদ উন নবী, ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজালুল হক, ট্রাফিক পুলিশের পরিদর্শক  সেলিম, একে আজাদ খান প্রমুখ।

সদর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, পুলিশের পক্ষে এর আগে মাস্ক, লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার থেকে দুটি ট্যাংলড়ির মাধ্যমে শহরের গুরুত্বপূর্ণ স্থানে জীবানু নাশক ঔষধ মেশানো পানি ছিটানোর কার্যক্রম শুরু হয়েছে। অপর দিকে একই দিনের বিকেলে জেলার ডিমলা উপজেলা সদরের শহীদ মিনার চত্তরের পাঁচমাথা মোড়ের প্রধান ও অন্যান্য সড়ক গুলো সহ আশ-পাশের বিভিন্ন এলাকায় উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা এইচ এম ফিরোজের নেতৃত্বে সামাজিক দায়বদ্ধতা থেকে জীবানু নাশক ঔষধ মেশানো পানি ছিটানো হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading