সাঁথিয়ায় বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার ও হত্যা মামলার আসামী নিহত

সাঁথিয়ায় বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার ও হত্যা মামলার আসামী নিহত

উত্তরদক্ষিণ অনলাইন। ৩১ মার্চ ২০২০ । ১৮:৩৫

পাবনার সাঁথিয়ায় সোমবার দিবাগত রাতে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি নিহত ব্যক্তি আন্তঃজেলা ডাকাতদলের সর্দার ও হত্যা মামলার আসামী ছিলেন।

নিহতের নাম সরোয়ার ওরফে সরো ওরফে শাহীন আলম ওরফে আশিক (৩৬)। তিনি উপজেলার পুন্ডুরিয়া গ্রামের হারুন অর রশিদ ওরফে হারু ব্যাপারীর ছেলে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, সাঁথিয়া উপজেলার শামুকজানি বাজারে ডাকাতির উদ্দেশ্যে একদল ডাকাত গোপন বৈঠক করছে-এমন সংবাদের ভিত্তিতে গেলো রাত ২টার দিকে পাবনা ডিবি ও সাঁথিয়া থানা পুলিশ সেখানে যৌথ অভিযানে যায় ।

পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। কিছু সময় গুলিবর্ষণ চলার এক পর্যায়ে ডাকাতদল পিছু হটে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ সরোয়ার ওরফে আশিককে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি দেশী বন্দুক, একটি কার্তুজ, একটি চাকু, এক জোড়া স্যান্ডেল উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশের দু’জন সদস্য আহত হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading