মৃতদের নমুনা পরীক্ষায় ‘করোনা পাওয়া যায়নি’

মৃতদের নমুনা পরীক্ষায় ‘করোনা পাওয়া যায়নি’

উত্তরদক্ষিণ অনলাইন। ৩১ মার্চ ২০২০ । ১৬:৩৩

সাম্প্রতিক সময়ে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সর্দি, জ্বর, শ্বাসকষ্ট নিয়ে মারা যাওয়া যাদের ঘিরে জনমনে সন্দেহ তৈরি হয়েছিল করোনাভাইরাস আক্রান্ত কি না, তাদের কয়েকজনের নমুনা পরীক্ষা করে এই রোগ পায়নি আইইডিসিআর। মঙ্গলবার (৩১ মার্চ) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান। তিনি বলেন, ইতোমধ্যে ঢাকা এবং ঢাকার বাইরে বেশ কিছু মৃত্যু নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়েছিল। তাদের মধ্যে সৎকার হয়ে যাওয়ার আগে আগে তথ্য পেয়ে কয়েকজনের নমুনা সংগ্রহ করেছে আইইডিসিআর। আমরা সেই নমুনা পরীক্ষা করেছি। কারোর দেহেই কোভিড-১৯ এর কোনো সংক্রমণ পাওয়া য়ায়নি। সেজন্য আমরা আপনাদের আশ্বস্ত করতে চাই, মৃত্যু হলেই কভিড-১৯ ভেবে আপনারা দুশ্চিন্তাগ্রস্ত হবেন না।

এই রোগ নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে মীরজাদী ফ্লোরা বলেন, যাদের কভিড-১৯ সংক্রমণ থাকতে পারে বলে সন্দেহ করছি তাদের সবাইকে পরীক্ষা করেই নিশ্চিত করছি রোগীর সংখ্যা। তবে মৃতদের মধ্যে কতজনের নমুনা পরীক্ষা করা হয়েছে সংবাদ সম্মেলনে সে তথ্য জানাননি আইইডিসিআরের পরিচালক।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading