‘২দিন ধরে খাবার নেই’ বেলী বেগমের ঘরে

‘২দিন ধরে খাবার নেই’ বেলী বেগমের ঘরে

উত্তরদক্ষিণ অনলাইন। ০৩ এপ্রিল ২০২০ । ১৫:৪১

দিনাজপুরের হিলির দক্ষিণ বাসুদেবপুরের (মহিলা কলেজপাড়া) হতদরিদ্র ভ্যানচালক রাব্বানীর স্ত্রী বেলী বেগম। করোনা ভাইরাসের সতর্কতা জারির পর ঘর বন্দি বেলীসহ পরিবারের সবাই। ঘর থেকে প্রয়োজন ছাড়া কেউ বাহিরে না যাওয়ার নির্দেশ সরকারের । এখন আর ভ্যান চলছে না রাব্বানীর। ফলে ঘরে যে সামান্য খাবার ছিল তা ফুরিয়ে গেছে আগেই। ঘরে কোন চাল-ডাল না থাকায় গত দুইদিন ধরে চুলায় ভাতের হাড়ি চড়েনি। এমন দাবি বেলী বেগমের।

অভিযোগের সুরে তিনি বলেন, আজ ক’দিন ধরে বাড়িতে অবস্থান করছি এখনও কেউ এসে কোন সাহায্য বা খাদ্যসামগ্রী আমার ঘরে পৌছে দেয়নি, ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারছি না ।

অসহায় বেলী বেগম বলেন, আমার তিন মেয়ে, স্বামী ভ্যান চালায়। এক মেয়ে লেখাপড়া করে। সামান্য একটু জায়গায় পুরনো টিন দিয়ে কোন রকম ঘর করে বসবাস করছি। করোনা নামের নাকি রোগ দেশে আসছে। সরকার আর মেম্বার চেয়ারম্যানরা বার বার মাইকে বলছে ঘর থেকে বাহির হওয়া নিষেধ। খাবার বাড়ি বাড়ি পৌছে দিবে। কয়েকদিন যাবত ঘর বন্দি আছি কেউ তো এখনও কোন খাদ্যসামগ্রী এনে দিলো না।
তিনি আরও জানান, শুধু হাকিমপুর ফাউন্ডেশন নামের একটি সংগঠন থেকে কয়েকদিন আগে দুই কেজি চাল আর কিছু আলু, ডাল দিয়েছিলো। যেটুকু গরীব মানুষ হিসেবে জমা ছিলো ক’দিন ধরে খেয়েছি। গত দু’দিন ধরে ঘরে কোন খাবার নাই। রান্না করতে পারছি না সন্তান স্বামী নিয়ে অনাহারে আছি।

এবিষয়ে হাকিমপুর পৌর মেয়রের নিকট জানতে চাইলে তিনি জানান, আমি আমার পৌর এলাকা সকল অসহায় হতদরিদ্র মানুষের পাশে আছি। আমি নিজে গিয়ে ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌছে দিচ্ছি। অনেকেই হয়তো ছাড়া পাড়ছে, তাদেরও খাদ্যসামগ্রী পৌছে দেবার প্রম্তুতি চলছে। আমি ফেসবুকে আমার নাম্বার দিয়েছি। যারা এখনও কোন সাহায্য পাইনি তারা আমার নাম্বারে নাম ঠিকানা দিলে সঙ্গে সঙ্গে তার বাড়িতে খাদ্যসামগ্রী পৌছে দিবো।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading