ব্রহ্মপুত্র নদে ভেসে এলো কন্যা শিশুর মরদেহ

ব্রহ্মপুত্র নদে ভেসে এলো কন্যা শিশুর মরদেহ

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ১৭:৫৯

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে ভেসে আসা পাঁচ বছর বয়সী এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছেন স্থানীয় বাসিন্দারা।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল বাজার দক্ষিণ খামার এলাকা-সংলগ্ন ব্রহ্মপুত্র নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা নয়ন কুমার।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৭টায় ব্রহ্মপুত্র নদে একটি শিশুর মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে নদী থেকে মরদেহটি তুলে চিলমারী মডেল থানায় খবর দেন। শিশুটির বাড়ি নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ এলাকার আলম মিয়ার মেয়ে। সে আলো পার্শ্ববর্তী বামনডাঙ্গা কুটিরচর এলাকায় নানা বাড়িতে বেড়াতে এসে কাল বুধবার দুপুরে নিখোঁজ হন।

চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার বলেন, নৌপুলিশ এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটির পরিবারকে খবর দেওয়া হয়েছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading