বিরামপুরে ‘করোনা’ উপসর্গ নিয়ে আইসোলেশনে ৩

বিরামপুরে ‘করোনা’ উপসর্গ নিয়ে আইসোলেশনে ৩

উত্তরদক্ষিণ অনলাইন ০৬ এপ্রিল ২০২০। ১৭:৫৮

দিনাজপুরের বিরামপুর উপজেলায় করোনা উপসর্গ দেখা দেওয়ায় গত তিন দিনে তিন জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। একজনের অবস্থা আশংঙ্খা জনক।

আজ সোমবার (৬ এপ্রিল) দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদী। তিনি জানান,গত শুক্রবারে মানিক (৫০),রবিবারে রফিকুল ইসলাম (৫০) এবং আজ সোমবার দুপুরে বিলকিস (২৩) নামের এক নারীকে ভর্তি করানো হয়।

ডা. সোলায়মান হোসেন মেহেদী আরও জানান, রফিকুল ইসলাম মুন্সীগঞ্জে কাজ করতেন। গত বিশ দিন আগে জ্বর-সর্দি নিয়ে বাড়িতে আসেন। এরপর স্থানীয়ভাবে পল্লী চিকিৎসকের কাছে চিকিৎসা করাতে থাকেন। গত শনিবার থেকে শ্বাসকষ্ট দেখা দেয়। গতকাল রবিবার শ্বাসকষ্টসহ গলাব্যথা তীব্র হলে পরিবারের সদস্যরা রাতে রফিকুলকে স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন। রফিকুলের করোনার উপসর্গ থাকায় দ্রুত আইসোলেশনে নেওয়া হয়। এছাড়াও গত এক মাস আগে ভারত থেকে ফেরত আসা মানিক (৫০) নামের আরো এক ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে শুক্রবারে ভর্তি হয়েছে এবং সর্বশেষ আজ দুপুরে বিলকিস নামের এক নারীকে আইসোলেশনে ভর্তি করা হয়েছে।এর মধ্যে রফিকুল ইসলাম আশংঙ্খা জনক বলেও জানান তিনি।

তাদের নমুনা সংগ্রহ করে আজ সোমবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading