করোনার মাঝেও চলছে রূপপুর পারমাণবিক বিদ্যুত্ প্রকল্পের নির্মাণকাজ

করোনার মাঝেও চলছে রূপপুর পারমাণবিক বিদ্যুত্ প্রকল্পের নির্মাণকাজ

উত্তরদক্ষিণ অনলাইন ০৭ এপ্রিল ২০২০। ১৫:৫৮

বাংলাদেশসহ বিশ্বব্যাপী করোনার মহামারী ছোবলের মধ্যেও ঝুঁকি নিয়ে পুরোদমে এগিয়ে চলছে পাবনার পাকশীতে রূপপুর পারমাণবিক বিদ্যুত্ প্রকল্পের নির্মাণকাজ। ২০২৩ সালে প্রকল্পটি থেকে বিদ্যুত্ উত্পাদনের পরিকল্পনা রয়েছে। প্রকল্প থেকে সময়মত বিদ্যুত্ উত্পাদনের লক্ষ্যে বহির্বিশ্বের আটটি দেশের প্রায় দুই হাজার মানুষ নিরলস কাজ করে যাচ্ছে। সঙ্গে রয়েছে বাংলাদেশীরাও।

রূপপুর পারমানবিক প্রকল্পের প্রকল্প পরিচালক পরিচালক ড. শৌকত আকবর মুঠোফোনে জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুেকন্দ্র নির্মাণ প্রকল্প দেশের অগ্রাধিকারভুক্ত একটি প্রকল্প। দেশের বর্তমান পরিস্থিতিতেও রূপপুর পারমাণবিক বিদ্যুেকন্দ্র নির্মাণ প্রকল্পের কাজ আগের মতো পুর্ণোদ্যমে চলমান রয়েছে। করোনা ভাইরাস যাতে এই প্রকল্পের কাজে কোন বাধা হতে না পারে, সেজন্য সরকারি নির্দেশনা মেনে প্রকল্পের পক্ষ হতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

তিনি আরো বলেন, প্রকল্প সাইটের সকল প্রবেশ পয়েন্টসহ অফিস বিল্ডিং এবং ক্যান্টিনে প্রবেশকালে কর্মীদের তাপমাত্রায় স্ক্যান করা হচ্ছে। সাইটের সকল স্থানে প্রতিদিনই পরিচালিত হচ্ছে পরিচ্ছন্নতা কার্যক্রম। দেশী-বিদেশী সকল কর্মীকে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজেশন সরবরাহ করে করোনা ভাইরাস প্রতিরোধে প্রয়োজনীয় সকল স্বাস্থ্যবিধি অনুসরণ করা হচ্ছে। চুক্তি অনুয়ায়ী নির্ধারিত সময়সীমার মধ্যে প্রকল্পের কাজ এগিয়ে নেওয়ার লক্ষ্যে সকল ধরণের স্বাস্থ্য নিরাপত্তামূলক ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস বলেন, প্রকল্পের প্রবেশ পথে একটি মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে। সেখানে প্রকল্পের নিজস্ব চিকিত্সক এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের লোকজন প্রকল্পে কর্মরত সকলের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করছেন। প্রকল্প পরিচালকের নির্দেশে বিদেশীদের হোম কোয়ারেনটাইনের পূরণের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

তিনি বলেন, রাশিয়ার আর্থিক ও প্রযুক্তিগত সহায়তায় দেশে প্রথম নির্মিত এই প্রকল্প ২০২৩ সালে বিদ্যুত্ উত্পাদনের কথা রয়েছে। ফলে করোনা সতর্কতা অবলম্বন করেই প্রকল্পের কাজ এগিয়ে নেয়া হচ্ছে।

এদিকে রুশ রাষ্ট্রীয় পারমানবিক শক্তি কর্পোরেশন রসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচোভ এক বিবৃতিতে বিশ্বব্যাপী করোনাভাইরাস জনিত পরিস্থিতিতে কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ জনগনের জীবন ও স্বাস্থ্যকে সর্বাধিক প্রাধান্য দিয়ে জরুরী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, রাশিয়ার পারমানবিক বিদ্যুত্ স্থাপনাগুলোতে অতিরিক্ত যে সকল পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে তার মধ্যে রয়েছে, কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, যথাসম্ভব বেশি সংখ্যক লোককে দূর থেকে কাজ করার সুযোগ প্রদান, প্রচুর পরিমানে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী ও হাইজিন পন্য সংগ্রহ, কর্মকর্তাদের বিদেশ সফর বাতিল। এছাড়াও সকল স্থাপনা ও যানবাহনগুলোতে অব্যাহতভাবে জীবাণুমুক্ত কার্যক্রম পরিচালিত হচ্ছে। করোনা সংকটকালেও বিদেশে নির্মানাধীন প্রকল্পগুলোর কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে এক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের রোগ নিয়ন্¿ন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট দেশের সরকারের নির্দেশনা বিশেষভাবে অনুসরণ করা হচ্ছে।

রসাটমের বিবৃতিতে বলা হয়, রূপপুর প্রকল্পে সম্প্রতি যারা বিদেশ থেকে এসেছেন তাদেরকে প্রকল্প সাইডে প্রবেশের ব্যাপারে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এ ধরনের সকল কর্মকর্তা-কর্মচারীকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন পালনের ব্যাপারে কঠোর ব্যবস্থাসহ জনসমাগম এড়িয়ে চলতে এবং গ্রীনসিটি থেকে বের না হবার নির্দেশনা দেয়া হয়েছে রুশ কর্মকর্তা কর্মচারীদের।

উল্লেখ্য, রূপপুর পারমানবিক প্রকল্পে রাশিয়া, চীন, ইরান, ভারত বেলারুস সহ আটটি দেশের প্রায় দুই হাজার বিদেশী নাগরিক কর্মরত রয়েছেন। তাদের সাথে যুক্ত আছেন বাংলাদেশী শ্রমিকরাও।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading