সাভারে মোবাইলে এসএমএস দিলে পৌছে যাবে খাদ্য

সাভারে মোবাইলে এসএমএস দিলে পৌছে যাবে খাদ্য

উত্তরদক্ষিণ অনলাইন ০৭ এপ্রিল ২০২০। ১৫:৪০

সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এবং মহাসড়কে অপ্রয়োজনীয় যানচলাচল বন্ধে সোমবার (০৬ এপ্রিল) সকাল থেকে গভীর রাত্রী পর্যন্ত কঠোর অবস্থান নিয়েছে সাভার উপজেলা প্রশাসন। পাশাপাশি মধ্যবিত্তসহ যারা খাবার সংকটে আছেন, তাদের জন্য চালু করা হয়েছে এসএমএস পরিসেবা।

সোমাবার (০৬ এপ্রিল) সকাল থেকেই ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে অপ্রয়োজনে জনমানুষ চলাচল ও যানবাহনে বাঁধা দেয়া হয়। এসময় যারা এসএমএস করেছেন তাদের বাড়িতে ত্রাণ পৌছে দেয়া হয়। গত ৩ এপ্রিল থেকে পরিসেবা চালু করা হয়েছে।

এ বিষয়ে সাভারের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ জানান, উপজেলা নির্বাহী অফিসার পারভেজুর রহমান খাবার সংকট নিরসনে জনমানুষের জন্য এসএমএস পরিসেবা চালু করেছেন। ০১৭১১১৭৪৪১৯-এই নম্বরে ক্ষুদে বার্তায় আপনার নাম ও ঠিকানা পাঠাতে হবে।  তারপর যোগাযোগের মাধ্যমে সরকারে এই সেবা হিসেবে আপনার বাড়িতে পৌছে যাবে ত্রাণ। তবে আপনার অবস্থা যদি ত্রান গ্রহনের মত হয়, তবেই আপনার হাতে তুলে দেয়া হবে। যার মধ্য থাকছে-১০ কেজি চাল, ৩ কেজি আলু, এক কেজি পেঁয়াজ, এক লিটার তেল, এক কেজি লবন ও একটি সাবান।

তিনি আরও জানান, যারা সাভার শিল্পাঞ্চলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পোশাক শ্রমিকরা যেন সামাজিক দূরত্ব মেনে চলে সে জন্য বিভিন্ন পাড়া মহল্লায় পুলিশের টহল বাড়ানো হয়েছে। এছাড়া সড়ক মহাসড়কে অপ্রয়োজনীয় যানবাহন চলা বন্ধে ঢাকা-আরিচা মহাসড়কের বেশ কয়েকটি স্থানে চেক পোষ্ট বসানো হয়েছে। রাতের বেলাতেও অব্যাহত থাকবে এই অভিযান।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading