সাতক্ষীরার সাবেক এমপি এম.এ জব্বার না ফেরার দেশে

সাতক্ষীরার সাবেক এমপি এম.এ জব্বার না ফেরার দেশে

উত্তরদক্ষিণ অনলাইন ০৭ এপ্রিল ২০২০। ১৬:৩৮

সাতক্ষীরা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান রাজনীতিবিদ সবার প্রিয় আলহাজ এম এ জব্বার’র আজ মঙ্গলবার (০৭ এপ্রিল) সকাল সাড়ে ০৯টায় ঢাকা ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না—রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি ৪ মেয়ে ও ৩ পুত্র সন্তানের জনক ছিলেন।

তিনি দীর্ঘদিন অসুস্থ্যজনিত কারণে ঢাকা বারিধারা’র বাসভবনে অবস্থান করছিলেন। তিনি জাতীয় পার্টির একজন পরীক্ষিত নিবেদিত প্রাণ ও বর্ষীয়ান রাজনীতিবিদ ছিলেন। জাতীয় পার্টি একজন দক্ষ কর্মীকে হারাল। রাজনৈতিক অঙ্গণে তার এ অভাব কখনও পুরণ হওয়ার নয়। এদিকে, সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান রাজনীতিবিদ সবার প্রিয় আলহাজ এম এ জব্বার’র মৃত্যুতে সাতক্ষীরা জেলাসহ বাংলাদেশের সর্বস্তরে শোকের ছায়া নেমে এসেছে। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading