পটুয়াখালীতে ৮ হাজার পরিবারকে এ্যাড. আফজালের সহযোগিতা

পটুয়াখালীতে ৮ হাজার পরিবারকে এ্যাড. আফজালের সহযোগিতা

উত্তরদক্ষিণ অনলাইন ০৭ এপ্রিল ২০২০। ১৬:০০

পটুয়াখালীতে এ পর্যন্ত করোনাভাইরাসের সংক্রমণ দেখা যায়নি। তবে সরকারের নির্দেশনায় সারাদেশের মতো পটুয়াখালী জেলায়ও হোম কোয়ারেন্টিন ও অঘোষিত লকডাউন চলছে। এতে কর্মহীন হয়ে পড়েছেন উপকলীয় জেলার হাজার হাজার মানুষ। এসব কর্মহীন দিনমজুর ও নিম্নআয়ের অসহায় ৮ হাজার পরিবারের জন্য ত্রাণ সামগ্রী পাঠিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল অঞ্চল) এ্যাডভোকেট আফজাল হোসেন।

এ্যাডভোকেট আফজাল হোসেন জানান, ত্রাণ সামগ্রী পাঠিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দকে নির্দেশনা দেয়া হয়েছে, যাতে করোনার কারণে ক্ষতিগ্রস্ত পটুয়াখালীবাসীর অসহায় মানুষের ঘরে ঘরে তা পৌঁছে দেয়ার জন্য। পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকি উপজেলার ৮ হাজার পরিবারের প্রত্যেকের ঘরে চাল, ডাল, তেল, আলুসহ নিত্য প্রয়োজনীয় এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে পটুয়াখালী শহরের শেরে বাংলা পাঠাগারে সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ গোলাম সরোয়ার এসব ত্রাণ সামগ্রী পৌঁছে দেন।

জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম সরোয়ার জানান, সদর উপজেলায় বিভিন্ন ১২টি ইউনিয়নে ৩৫০০ প্যাকেট, মির্জাগঞ্জ উপজেলায় ১৬০০ প্যাকেট, দুমকি উপজেলায় ১২০০ প্যাকেট এবং বিভিন্ন স্থানে কর্মহীন হোটেল ব্যবসায়ী, অন্যান্য দোকানী ও সেলুনের কর্মচারীদের মাঝে ২৩০০ প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। তিনি জানান, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দলীয় নেতাকর্মীদের মাধ্যমে অসহায় মানুষের ঘরে ঘরে এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন। তার নির্দেশনার আলোকেই এসব খাদ্য উপকরণ কর্মহীন মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয়া হচ্ছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading