সুন্দরগঞ্জে কৃষি বিভাগের আউশ প্রণোদনা বিতরণ

সুন্দরগঞ্জে কৃষি বিভাগের আউশ প্রণোদনা বিতরণ

উত্তরদক্ষিণ অনলাইন ০৭ এপ্রিল ২০২০। ১৭:০৪

বিশ্বব্যাপী তান্ডব চালাচ্ছে করোনা ভাইরাস। অর্থনীতির বেশ কিছু খাতে ইতোমধ্যেই দেখা দিয়েছে স্থবিরতা। দেখা দিয়েছে মন্দার আশঙ্কা। এই স্থবিরতা যাতে কৃষিতে কোন প্রভাব বিস্তার করতে না পারে, সে জন্য গাইবান্ধার সুন্দরগঞ্জ কৃষি বিভাগ নিয়েছে বিভিন্ন উদ্যোগ। সঠিক সময়ে বিতরণ শুরু করেছে কৃষকদের মাঝে আউশ প্রণোদনা।

গত সোমবার সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলা কৃষক প্রশিক্ষণ চত্বরে কৃষকদের মাঝে আউশ প্রণোদনা হিসেবে সার, বীজ বিতরণের সূচনা করেন উপজেলা নির্বাহী অফিসার- কাজী লুতফুল হাসান ও উপজেলা কৃষি অফিসার সৈয়দ রেজা-ই মাহমুদ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, আউশ প্রণোদনা হিসেবে উপজেলার ৬’শ জন কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হবে। প্রতি কৃষক পাবেন ৫কেজি বীজ, ২০কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার।

আউশ প্রণোদনা বিতরণ কালে উপজেলা কৃষি অফিসার সৈয়দ রেজা-ই মাহমুদ বলেন, ‘করোনার সামাজিক ঝুঁকিপূর্ণ জেলার মধ্যে আমাদের গাইবান্ধা একটি। এ বিষয়টি মাথায় রেখেই সারা দেশের ন্যায় উপজেলা কৃষি বিভাগ থেকে কৃষি প্রণোদনা চালিয়ে যাচ্ছি।’
কৃষি বান্ধব এ অফিসার আরো বলেন, ‘ জাতির এ ক্রান্তিলগ্নে খাদ্য ঘাটতি যেন না হয় সে জন্য আমাদের প্রাণান্তকর প্রচেষ্টা অব্যাহত থাকবে। নিরাপদ থাক দেশ, নিরাপদ থাক দেশের কৃষি, নিশ্চিত হোক দেশের মানুষের খাদ্য নিরাপত্তা।’

এ সময়ে আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা- ফরিদুল ইসলামসহ কৃষি অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading