দেশে করোনায় নতুন আক্রান্ত ৫৪
উত্তরদক্ষিণ অনলাইন ০৮ এপ্রিল ২০২০। ১৪:৩০
দেশে গত ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাস বা কভিড-১৯ আক্রান্ত হয়েছেন ৫৪ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্তে সংখ্যা বেড়ে হয়েছে ২১৮ জন। একই সময়ে দেশে মৃত্যু হয়েছে আরও ৩ জনের। এ নিয়ে মৃত্যু সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এই তথ্য জানান। সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৯৮১ জনের নমুনা পরীক্ষা করে ৫৪ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে ৩৯ জনই ঢাকায়। বাকিরা বিভিন্ন জেলার।

