মাজেদের মৃত্যু পরোয়ানা জারি

মাজেদের মৃত্যু পরোয়ানা জারি

উত্তরদক্ষিণ অনলাইন ০৮ এপ্রিল ২০২০। ১৪:৪০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদের মৃত্যু পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার (৮ এপ্রিল) ঢাকা জেলা ও দায়রা জজ এম হেলাল উদ্দিন চৌধুরি তাকে বঙ্গবন্ধু হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তার সাজা পরোয়ানা ইস্যু করেন। এ সময় বিচারক তার বিরুদ্ধে আনীত অভিযোগ ও মামলার রায় পড়ে শুনান।

এর আগে তাকে ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে উপস্থিত করা হয়। এরপর বিচারক তার সাজা পরোয়ানা জারি করেন। ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল্লাহ আবু বিষয়টি নিশ্চিত করেন।

এর আগের দিন মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম জুলফিকার হায়াৎ মাজেদকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর বেলা ১টা ৫ মিনিটের দিকে তাকে প্রিজন ভ্যানে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। গত সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৩টায় মিরপুর সাড়ে ১১ নম্বরের নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয় বঙ্গবন্ধুর পলাতক খুনি মাজেদকে। তিনি দীর্ঘ প্রায় ২৫ বছর ইন্ডিয়ায় পলাতক ছিলেন বলে গোয়েন্দারা তথ্য পায়। করোনা পরিস্থিতির মধ্যে সীমান্ত পার হয়ে তিনি দেশে প্রবেশ করেন। মিরপুরের ক্যান্টনম্যান্ট এলাকার ওই বাসায় মাজেদের স্ত্রী বসবাস করে আসছিলেন এতদিন। সেই বাসায় এসেই উঠে ছিলেন আবদুল মাজেদ।

২০০৯ সালে ইন্টারপোলের মাধ্যমে বঙ্গবন্ধুর খুনি আবদুল মাজেদের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করে বাংলাদেশ পুলিশ। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরের বাসায় সপরিবারে হত্যার শিকার হন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর দুই মেয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা দেশের বাইরে থাকায় বেঁচে যান। নির্মম সেই হত্যাকাণ্ডের অন্যতম আসামি আবদুল মাজেদ।

বঙ্গবন্ধুর পলাতক খুনি ক্যাপ্টেন মাজেদ গ্রেপ্তার

মাজেদের ফাঁসি ‘দ্রুত কার্যকররে’ দাবি

বঙ্গবন্ধু’র খুনি মাজেদের প্রাণভিক্ষার আবেদন

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading