সাতক্ষীরা পৌরসভার ২২৫টি পরিবারে খাদ্যসামগ্রী দিলেন কাউন্সিলর
উত্তরদক্ষিণ ০৮ এপ্রিল ২০২০ । ১৪:৫০
করোনা ভাইরাস সংক্রমণ রোধে সাতক্ষীরা পৌরসভার ৪ নং ওয়ার্ডের সুলতানপুর সরদার পাড়ায় কর্মহীন ও গৃহবন্দী অসহায় মানুষের দোয়ারে দোয়ারে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রদত্ত এবং তার ব্যক্তিগত উদ্যোগে গৃহবন্দী মানুষের বাড়িতে বাড়িতে খাদ্যসামগ্রী পৌছে দিলেন পৌরসভার ০৪ নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর কাজী ফিরোজ হাসান।
বুধবার (০৮ এপ্রিল) সুলতানপুর এলাকার সরদার পাড়াসহ বিভিন্ন কর্মহীন গৃহবন্দী অসহায় পরিবারের দোয়ারে দোয়ারে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। এলাকায় ২শ’ ২৫টি কর্মহীন ও গৃহবন্দী অসহায় পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, পৌরসভার মহিলা কাউন্সিলর অনিমা রানী মন্ডল। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

