ধনবাড়ীতে দরিদ্রদের মাঝে সরকারী খাদ্য সামগ্রী বিতরণ

ধনবাড়ীতে দরিদ্রদের মাঝে সরকারী খাদ্য সামগ্রী বিতরণ

উত্তরদক্ষিণ অনলাইন ০৮ এপ্রিল ২০২০। ১৮:৩১

টাঙ্গাইলের ধনবাড়ীর যদুনাথপুর ইউনিয়নের করোনার প্রর্দুভাবে কর্মহীন হয়ে পড়া ১০০ দরিদ্র পরিবারের মাঝে সরকারের দেওয়া ১০ কেজি চাল, ১ কেজি মসুরের ডাল, ১ কেজি সয়াবিন তেল ও ১ কেজি লবন বিতরণ করা হয়েছে।

বুধবার(৮ এপ্রিল২০ইং) যদুনাথপুর ইউনিয়ন পরিষদে চাল বিতরন কর্যক্রম উদ্বোধন করেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা।

এসময় উপস্থিত ছিলেন যদুনাথপুর ইউপি চেয়ারম্যান মীর ফিরোজ আহমেদ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবীবুর রহমান সুমন, ট্যাগ অফিসার বাবু সুজন নাথ, ইউপি সচিব শামছুল হক, ইউপি সদস্য আছর আলী, আওয়ামীলীগ নেতা আলমগীর কবির, মনিরুজ্জামান মুক্তা, সাংবাদিক হাফিজুর রহমান,শাহনাজ পারভীনসহ সকল ইউপি সদস্যগন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading