সাভারের আশুলিয়ায় অগ্নিকাণ্ডে কলোনির ১০টি কক্ষ পুড়ে ছাই

সাভারের আশুলিয়ায় অগ্নিকাণ্ডে কলোনির ১০টি কক্ষ পুড়ে ছাই

উত্তরদক্ষিণ অনলাইন ১০ এপ্রিল ২০২০ । ১৩:৩৪

ঢাকার অদূরে সাভারের আশুলিয়ার পলাশবাড়ী এলাকার একটি শ্রমিক কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কলোনির প্রায় ৮টি টিনসেড কক্ষ পুড়ে গেছে৷ খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) রাত ১০টা ৪৫ এর দিকে পলাশবাড়ী এলাকার কামাল গার্মেন্টস এলাকার সানাউল হক নামে এক ব্যক্তির কলোনিতে এ আগুনের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এ ব্যাপারে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ইপিজেড) ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে চারটি ইউনিট প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হই। আগুনে শ্রমিক কলোনির প্রায় ৮ থেকে ১০টি কক্ষ পুড়ে গেছে। এছড়া প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। তবে কেউ হতাহত হয়নি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading