প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে আসছেন আজ
উত্তরদক্ষিণ ১২ এপ্রিল ২০২০ । ০০:০১
নভেল করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রবিবার (১২ এপ্রিল) বরিশাল ও খুলনা বিভাগের জেলাসমূহের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন। আজ সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে দুই বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইং গতকাল শনিবার (১১ এপ্রিল) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।
প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করবে। ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী ওই দুই বিভাগের সার্বিক পরিস্থিতি জানবেন এবং কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলোও জানতে চাইবেন। পাশাপাশি উদ্ভূত পরিস্থিতি কর্মকর্তাদের করণীয় নিয়ে নির্দেশনা দেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সব বিভাগের কর্মকর্তাদের সঙ্গে করোনা ইস্যুতে ধারাবাহিক ভিডিও কনফারেন্সের অংশ হিসেবে আগামীকালের এ ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়েছে।

