বঙ্গবন্ধু’র খুনি মাজেদের ফাঁসি কার্যকর
সপরিবারে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদের ফাঁসি রোববার (১২ এপ্রিল) প্রথম প্রহরে (১২ঃ০১) ফাঁসি কার্যকর হয়েছে
উত্তরদক্ষিণ ১২ এপ্রিল ২০২০ । আপডেট ২০ঃ৩৩
সপরিবারে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদের ফাঁসি রোববার (১২ এপ্রিল) প্রথম প্রহরে (১২ঃ০১) ফাঁসি কার্যকর করা হয়েছে। কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট পরিবারের অধিকাংশ সদস্যসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত যে ছয় আসামি পলাতক ছিলেন, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মাজেদ তাদেরই একজন।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট পরিবারের অধিকাংশ সদস্যসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত যে ছয় আসামি পলাতক ছিলেন তাদেরই একজন সেনাবাহিনী থেকে বরখাস্ত হওয়া ক্যাপ্টেন মাজেদ। বঙ্গবন্ধু হত্যায় জড়িত ও আদালতের রায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত মাজেদ গত ২৩ বছর ধরে পলাতক থাকলেও গত মঙ্গলবার (০৭ এপ্রিল) ভোর পৌনে ৪টার দিকে গাবতলীয় বাস টার্মিনাল এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশের পক্ষ থেকে জানায়। গ্রেফতারের পর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে। এরপর মাজেদকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। তার বয়স বর্তমানে ৭২ বছর।
এর আগে গত শুক্রবার (১০ এপ্রিল) বিকেল সোয়া ৫টায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে মাজেদের সঙ্গে দেখা করেন তার স্ত্রী ও স্বজন। রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন নাকচ হওয়া সাবেক সেনা কর্মকর্তা (বরখাস্ত) মাজেদ বর্তমানে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে আছেন।
গত শুক্রবার (১০ এপ্রিল) বিকেল সোয়া ৫টায় মাজেদের স্ত্রী সালেহা বেগম, তার চাচা শ্বশুর, শ্যালকসহ ৫ জন স্বজন কারাগারে প্রবেশে করেন । সন্ধ্যা সাড়ে ৭টায় তারা কারাগার থেকে বের হয়ে যান।
ফাঁসির আসামী মাজেদের সংগে ওটাই তার স্বজনদের শেষ সাক্ষাত। রাষ্ট্রপতি তার প্রাণভিক্ষার আবেদন নাকচ করার পর আদালতের রায় কার্যকর করতে আর কোন আইনী বাঁধা ছিলো না। পলাতক থাকার কারণে ও আপিল করার নির্ধারিত সময় শেষ বিধায় মাজেদ আপিলের সুযোগও ছিলো না।
খুনি মাজেদের পূর্বেকার খবর
জল্লাদ প্রস্তুত… পরিবার ও স্বজনদের ‘শেষ দেখা’ সম্পন্ন, বঙ্গবন্ধু’র খুনি মাজেদের ফাঁসি আজ রাতেই …
পরিবারের সঙ্গে ‘শেষ দেখা’, বঙ্গবন্ধুর খুনি মাজেদের ফাঁসি যে কোন মুহুর্তে..
প্রাণভিক্ষার আবেদন নাকচ, ফাঁসি কার্যকরে আর বাধা নেই

