ভোক্তা-অধিকারের অভিযান অব্যহত

ভোক্তা-অধিকারের অভিযান অব্যহত

উত্তরদক্ষিণ ১২ এপ্রিল ২০২০ । আপডেট ১৩:২২

আজ রবিবার (১২ এপ্রিল) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের সার্বিক নির্দেশনায় এবং পরিচালক (প্রশাসন)’র তত্ত্বাবধানে ঢাকা মহানগরের লালবাগ বাজার, ইসলামবাগ বাজার, বাবুবাজার, নয়াবাজার, লক্ষীবাজার, কাপ্তান বাজার, নারিন্দা বাজার,শান্তিনগর বাজার, সেগুনবাগিচা বাজার, হাতিরপুল বাজার, চকবাজার, মতিঝিল এজিবি কলোনি বাজার, ইন্দিরা রোড কাঁচাবাজার,পশ্চিম রাজা বাজার কাঁচা, উত্তরা-১৪ (জোহরা মার্কেট), দক্ষিন খান বাজার, খিলক্ষেত বাজার, উত্তরা রাজলক্ষী কাঁচা বাজার, আজমপুর কাচাবাজার, উত্তরা হাজী ক্যাম্প কাঁচা বাজারে তদারকিমূলক অভিযান পরিচালিত হয়। এই অভিযান পরিচালনা করেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জনাব মনজুর মোহাম্মদ শাহরিয়ার, প্রধান কার্যালয়ের উপপরিচালক মোঃ মাসুম আরেফিন, বিকাশ চন্দ্র দাস, সহকারী পরিচালক ফাহমিনা আক্তার, রোজিনা সুলতানা ও তাহমিনা বেগম ।

এ সময় নিত্য প্রয়োজনীয় মোড়কবিহীন পণ্যের মূল্য তালিকা সংরক্ষণ না করা ও ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় করার অপরাধে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এছাড়াও মহানগরের তিনটি স্থানে টিসিবির ন্যায্য মূল্যের পণ্য বিক্রয় (ট্রাকসেল) তদারকি করা হয় এবং ভোক্তাদের সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দুরত্ব বজায় রেখে পণ্য ক্রয় করতে আহ্বান জানানো হয় সাথে সাথে প্রয়োজনের অতিরিক্ত পণ্য ক্রয় না করার জন্য অনুরোধ করা হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading