সাভারে শ্বাসকষ্ট জনিত রোগে শিশুর মৃত্যু
উত্তরদক্ষিণ ১২ এপ্রিল ২০২০ । আপডেট ১৩:২২
সাভারের ছায়াবিথি এলাকায় শ্বাসকষ্ট জনিত রোগে মৃত্যু হয়েছে ১২ বছরের এক শিশুর।
সাভার উপজেলা স্বাস্থ্য কপপ্লেক্স মৃতের রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। ভবনটি লকডাউন করেছে স্থানীয় প্রশাসন।
ঘটনাটি ঘটেছে রোববার সকাল ৭ টার দিকে।মৃতের বাবা জানান, সাভারের একটি মাদ্রাসায় লেখাপড়া করতো তাঁর ছেলে। সেখানে ছেলেটির জ্বর এলে প্রায় ২০ দিন আগে তাঁকে সাভারের পৌর এলাকার আইচানোয়াদ্দা বাসায় আনা হয়।
ছেলের অসুস্থতার জন্য বাসা পরিবর্তণ করে ছায়াবিথি এলাকায় তিনি চলে আসেন গত ৮ এপ্রিল। এরই মধ্যে বিভিন্ন হাসপাতালে ছেলের চিকিৎসাও করান এবং ছেলেটি নিউমোনিয়ায় আক্রান্ত হয় বলে চিকিৎসকরা প্যাথলজি রিপোর্টে উল্লেখ করেন।রোববার সকালে বাসায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ১২ বছরের এই শিশুর।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরদের উপস্থিতিতে ভবনটি লকডাউন করে দেন স্থানীয় প্রশাসন।
সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হক জানান, মৃতের রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট এলেই নিশ্চিত হওয়া যাবে ছেলেটির করোনা হয়েছিল কিনা।

