প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ ২৫ এপ্রিল পর্যন্ত চালু

প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ ২৫ এপ্রিল পর্যন্ত চালু

উত্তরদক্ষিণ ১৩ এপ্রিল ২০২০ । আপডেট ১৩:৫৫

নভেল করোনাভাইরাস পরিস্থিতিতে সরকারি ছুটির সঙ্গে সমন্বয় রেখে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত নিয়ন্ত্রণ কক্ষ চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। গতকাল রোববার ২য় ধাপে নিয়ন্ত্রণ কক্ষ চালু রাখার সময় বৃদ্ধি সংক্রান্ত অফিস আদেশ জারী করে মন্ত্রণালয়।

করোনাভাইরাস পরিস্থিতিতে মৎস্য, পোল্ট্রি, ডেইরি খাতের সংকট মোকাবেলা এবং প্রাণিজ আমিষের সরবরাহ সচল রাখার লক্ষ্যে মাছ, মাংস, দুধ, ডিমসহ পোল্ট্রি, পশু ও মৎস্য খাদ্য ও বিভিন্ন উপকরণ উৎপাদন, পরিবহন এবং বিপণনে উদ্ভুত সমস্যা সমাধানে ৪ এপ্রিল নিয়ন্ত্রণ কক্ষ চালু করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে ঢাকার ফার্মগেটের প্রাণিসম্পদ অধিদপ্তরে পরিচালিত নিয়ন্ত্রণ কক্ষের (ভবন নং-১, কক্ষ নং-৪০৮, টেলিফোন নং-০২ ৯১২২৫৫৭) মাধ্যমে মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর-সংস্থা, মাঠ পর্যায়ের অফিস এবং মৎস্য ও প্রাণিসম্পদ খাতের বিভিন্ন অ্যাসোসিয়েশনের সাথে সমন্বয়,উদ্ভুত সংকট মোকাবেলায় সরকারের সংশ্লিষ্ট অন্যান্য দপ্তর-সংস্থার সঙ্গে যোগাযোগপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং প্রাপ্ত তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হচ্ছে।

সাপ্তাহিক ও সাধারণ ছুটির দিন নিয়ন্ত্রণ কক্ষ সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এবং পবিত্র রমজান মাসে এটি সকাল ৯টা থেকে বেলা ৩টা ৩০মিনিট পর্যন্ত চালু থাকবে মর্মে মন্ত্রণালয়ের অফিস আদেশে জানানো হয়েছে।সুত্র-বাসস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading