কাস্টমস মাঠে হিলির কাঁচা বাজার
উত্তরদক্ষিণ ১৩ এপ্রিল ২০২০ । আপডেট ১৬:২৪
করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রেখে কেনা-কাটা করতে হিলি’র কাঁচা বাজার শান্তির মোড় কাষ্টমসের ফাঁকা জায়গায় শুরু করা হয়েছে।
সকাল থেকে বেলা ১টা পর্যন্ত প্রতিদিন চলবে এই কাঁচা পণ্যের বাজার।স্থানীয় লোকজন তাদের জরুরী প্রয়োজনে সামাজিক দুরুত্ব বজায় রেখে কাঁচা বাজার কিনতে পারবে এই কাঁচা বাজার থেকে।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফেউল আলম জানিয়েছেন, হিলি বাজারে সামান্য লোক সমাগম হলে অনেক ভির জমে যায়।এতে করোনা ভাইরাসের সংক্রমনের ঝুঁকি বেড়ে যায়। সামাজিক দুরুত্ব বজায় রেখে স্থানীয়রা যাতে তাদের জরুরী প্রয়োজনে কাঁচা তরিতরকারী কিনতে পারে সেই লক্ষ্যে এই ব্যাবস্থা নেয়া হয়েছে।

