করোনা মহামারিতে জনতার পাশে এমপি সংগ্রাম

করোনা মহামারিতে জনতার পাশে এমপি সংগ্রাম

উত্তরদক্ষিণ ১৩ এপ্রিল ২০২০ । ১৮:৪০

করোনা মহামারিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার জনগণের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মো: ফরহাদ হোসেন সংগ্রাম। কর্মহীন ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণসহ করোনা প্রতিরোধে জনসচেতনা ও সরকারের নির্দেশনা বাস্তবায়নে সবাইকে উদ্বুদ্ধ করছেন তিনি। করোনা পরিস্থিতিতে নিজ নির্বাচনী এলাকায় অবস্থান করে এমপি সংগ্রাম এসব কার্যক্রম পরিচালনা করছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

দলীয় সূত্র জানায়, নিয়মিত ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে সোমবার (১৩ এপ্রিল) দুপুর ২টায় নাসিরনগর সরকারি কলেজে মাঠে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অভিজিৎ রায়ের নিকট ১৫০ পিস পিপিই, মাস্ক, হেড ক্যাপ, সু ক্যাপ ছাড়াও অন্যান্য চিকিৎসা সুরক্ষা সামগ্রী প্রদান করেন।

এ সময় এমপি সংগ্রাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মহামারিতে জনগণকে সাথে নিয়ে মোকাবিলা করবেন এবং আমরাও বিশ্বাস করি, আমরা যদি সচেতন হই, তাহলে এই মহামারি থেকে সহজে রেহাই পাবো।

এদিন পরে তিনি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টইন হিসেবে প্রস্তুত করা নাসিরনগর সরকারি কলেজ ও আঞ্চলিক হাঁস প্রজনন কেন্দ্রটি ঘুরে দেখেন।

অন্য আরেকটি অনুষ্ঠানে এমপি সংগ্রাম ২৫ জন বিভিন্ন ধরনের রোগীর মধ্যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়ণের ১২ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করেন। এ সময় তিনি বলেন, করোনা দুর্যোগের সময় সমাজের যে বিত্তশালীরা এগিয়ে এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। কেউ যেন কষ্টে না থাকে তাদের সমস্যার কথা জানাতে পারে এ জন্য আমার মোবাইল নাম্বার, উপজেলা চেয়ারম্যানের মোবাইল নাম্বার, উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল নাম্বার দেওয়া আছে। প্রয়োজনে উক্ত নাম্বারগুলোতে যোগাযোগ করবেন সমাজের নিম্ন মধ্যবিত্তসহ যেকোনো ব্যক্তি। আরও বিশেষ প্রয়োজনে ইউনিয়ন ভিত্তিক ট্যাগ অফিসারদের সাথে যোগাযোগ করতে পরামর্শ দেন তিনি।

এ সময় এমপির সঙ্গে আরও উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার নাজমা আশরাফী, অফিসার ইনচার্জ সাজেদুর রহমান, প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সুজিত চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক-অরুন ভট্টাচার্য, জেলা পরিষদের সদস্য- ফারুকুজ্জামান ফারুক, সাংবাদিক আক্তার হোসেন ভূঁইয়া, প্রভাষক নির্মল চৌধুরী, রায়হান আলী ভূঁইয়া, সাখাওয়াত হোসেন প্রমুখ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading